প্রিন্ট এর তারিখঃ Aug 17, 2026 ইং || প্রকাশের তারিখঃ May 26, 2025 ইং
নবগঠিত কিশোরগঞ্জ জেলা ছাত্রদলের আনন্দ মিছিল

নাজমুল শাহারিয়ার প্রান্ত,কিশোরগঞ্জ (সদর) প্রতিনিধি::
কিশোরগঞ্জ জেলা ছাত্রদল, গত ১৫ মে সভাপতি শরিফুল ইসলাম নিশাদ এবং সাধারণ সম্পাদক রেদোয়ান ওয়াকিউরকে কিশোরগঞ্জ জেলা শাখা ছাত্রদলের কমিটি ঘোষণা করা হয়। সেই পেক্ষিতে, আজ (সোমবার) ২৬ মে রোজ বিকাল ৩ ঘটিকায় কিশোরগঞ্জ রথখলা হতে আনন্দ মিছিল শুরু হয়ে, কিশোরগঞ্জ কালীবাড়ী মোড় হয়ে পুরাতন থানা স্বাধীনতা চত্বরে গিয়ে, কিশোরগঞ্জ জেলা ছাত্রদলের নবগঠিত কমিটির পক্ষ থেকে বাংলাদেশে জাতীয়তাবাদীদল (বিএনপি) ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এবং জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদকে ধন্যাদ জানিয়ে মিছিল সমাপ্ত ঘোষণা করা হয় ।
উক্ত আনন্দ মিছিলে অংশগ্রহণ করে কিশোরগঞ্জ জেলা অধীনস্থ সকল উপজেলা পৌর এবং কলেজ শাখা ছাত্রদলের নেতৃবৃন্দ।
© সকল কিছুর স্বত্বাধিকারঃ Bangabani24